দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে তীব্র আক্রমণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে মামদানির কার্যালয়সহ ইসরায়েল ও দেশটির সেনাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ ছড়ানোর অভিযোগ তোলেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘যারা আমার দেশ বা আমার সাহসী সেনাদের নিয়ে এসব মিথ্যা ছড়াচ্ছেন, তারা এই সভাকক্ষে থাকুন বা নিউইয়র্কের ইহুদিবিদ্বেষী মেয়রের কার্যালয়ে থাকুন, আমি তাদের বলছি, লজ্জা হওয়া উচিত। তথ্য বিকৃত করার জন্য লজ্জা হওয়া উচিত।’
এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেও নিউইয়র্কের মেয়রকে আক্রমণ করেন নেতানিয়াহু। তিনি বলেন, তিনি জাতিসংঘে যাচ্ছেন এবং সেখানে ইসরায়েলের ‘বীর সেনাদের’ বিষয়ে সত্য তুলে ধরবেন। একই সঙ্গে মামদানি সম্পর্কেও ‘সত্য’ বলবেন বলে উল্লেখ করেন।
এদিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালত তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনে।
নিউইয়র্কের মেয়র মামদানিও নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। গত জুলাইয়ে তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে অপরাধের অভিযোগে বিচার ও গ্রেপ্তার হওয়া উচিত বলে তিনি আইসিসির অবস্থানের সঙ্গে একমত।
সূত্র: আল-জাজিরা
/অ